তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

১৯ এপ্রিল সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে জাতীয় শ্রমিকধারা আয়োজিত ‘জ¦ালানি তেলের দাম বৃদ্ধি আত্মঘাতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। জাতীয় শ্রমিকধারার আহবায়ক মো. বাবুল মিয়ার সভাপতিত্বে এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, জাতীয় শ্রমিকধারার সদস্য আমজাদ হোসেন সুজন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, গৃহপালিত বিরোধী দল হিসেবে বিএনপি বাংলাদেশ বিরোধী-যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের ১১ দলীয় জোট নিয়ে যে তামাশা শুরু করেছেন. তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি সরকার ও পৃহপালিত বিরোধী দল বা যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের ১১ দলীয় জোটের কারণে নির্মমভাবে বাংলাদেশে সংকট বেড়েছে। শুধু জ¦ালানি তেল সংকটই নয়; শুরু হয়েছে চাকুরি, ব্যবসার মন্দাও। সেই সাথে অর্থনেতিক অবস্থাও নাজুক। এমতবস্থায় মব বা হামলা বন্ধ, মিথ্যে মামলা বন্ধ, খুন-ধর্ষণরোধ, জ¦ালানি তেল সংকট সমাধানসহ সুপরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যেতে ব্যর্থ হলে সুশীল লোকদেরকে উপদেষ্টা বা মন্ত্রী বানিয়েও শেষ রক্ষা পাবে না তারেক রমহান সরকার।
নেতৃবৃন্দ এসময় প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, মন্ত্রী ও এমপিদের প্রতি আহবান জানিয়ে বলেন, সুশীলতার রাজনৈতিক কথাবার্তা বাদ দিয়ে দেশে সংকট সমস্যা সমাধান করুন। কথা কম বলুন-নাটক কম করুন। তা না হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবেই। আর জনগণ একবার রাস্তায় নামলে পতন নিশ্চিত না করে ঘরে ফিরবে না। মোমিন মেহেদী সভায় উপস্থিত নেতৃবৃন্দের হাতে ‘শিক্ষা ও শিষ্ঠাচারের রাজনীতি’সহ বিভিন্ন গ্রন্থ তুলে দেন।
