তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেন ডিসি রায়হান কবির

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এ সভায় আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ অ্যাডভোকেট আলামিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, , নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসারগণ, নারায়ণগঞ্জ; বিভিন্ন পর্যায়ের সরকারী
কর্মকর্তাবৃন্দ;ব্যবসায়ী প্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিগণ এবং জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ৷

সভা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির
জেলা পর্যায়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি ও সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Related Articles

Back to top button