তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

স্বেচ্ছাসেবকেরা দেখিয়েছে সকলে মিলে চেষ্টা করলে যানজট কমানো সম্ভব – দিপু ভূঁইয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমি চেম্বারের দায়িত্ব নিয়ে বলেছিলাম আমরা চেষ্টা করলে যানজট দূর করা সম্ভব। তখন অনেকের মন্তব্য ছিল এটা সম্ভব নয়। নারায়ণগঞ্জবাসী ও স্বেচ্ছাসেবকেরা তাদের পরিশ্রমের মাধ্যমে দেখিয়েছে আমরা সকলে মিলে কাজ করলে যানজট কমানো সম্ভব।

শনিবার (১১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ৫ আগষ্টের পর শহরের যানজট নিয়ন্ত্রণ রাখতে ভূমিকা রাখায় স্বেচ্ছাসেবকদের বিশেষ সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, রাইফেলস ক্লাবটিকে সরিয়ে নেয়ার জন্য আমাদের দীর্ঘদিনের প্রস্তাব রয়েছে। এছাড়াও প্রশাসনিক জায়গা আছে৷ আমরা সকলকে নিয়ে একসাথে বসে এ সমস্যার সমাধান করতে চাই। তাহলে যানজট সমস্যা অনেকটা কমে আসবে।

দেশে একটি স্বচ্ছ নির্বাচন হয়েছে। নারায়ণগঞ্জেও সুন্দর একটি নির্বাচন হয়েছে, কোন হানাহানি বা প্রানহানি হয়নি। উৎসবমুখর একটি নির্বাচন আপনারা করতে পেরেছেন। এখনও দুই মাস হয়নি। এরই মধ্যে তারেক রহমান নারায়ণগঞ্জের দিকে নজর দিয়েছেন।
নারায়ণগঞ্জ চেম্বারের কাজ দেশের অন্যান্য চেম্বারের চেয়ে ভিন্ন। অতীতে নারায়ণগঞ্জে বেশিরভাগ ব্যাবসায়ীরাই বাস করত। যেকোন চাপের কারণেই হোক তারা নারায়ণগঞ্জ থেকে চলে যাচ্ছিল। নারায়ণগঞ্জ চেম্বারের কাজ এসকল ব্যাবসায়ীদের পুনরায় একত্রিত করা।

বিসিকে আড়াই লক্ষ শ্রমিক আছে। এখানে শ্রমিকদের কোন সমস্যা না হয় সে বিষয়ে আমাদের সচেতন দৃষ্টি রাখতে হবে।
পাঁচ আগষ্টের পূর্বে ভিন্ন পরিস্থিতি ছিল। পাঁচ আগষ্টের পরে এখন জনপ্রতিনিধিরা এসেছে। নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে এ কাজগুলো করবে। সেসময় চেম্বার ও বিকেএমইএর একসাথে মিলে চেষ্টা করেছি নারায়ণগঞ্জের ট্রাফিক ব্যাবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করতে। নারায়ণগঞ্জের পরিস্থিতি ভিন্ন ছিল। ফ্যাসিস্ট ছাড়া কোন ব্যাবসায়ীদের নারায়ণগঞ্জে কোন সমস্যা হয়নি।

Related Articles

Back to top button