তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

হকারদের উস্কানী দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে – এড. টিপু

খবর নারায়ণগঞ্জ.কম :
নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাত হতে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আগামী ১৩ এপ্রিল পুরো শহরে হকার উচ্ছেদ করা হবে। যদি হকারদের কেউ বা কোন মহল উস্কানি দেয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা বুঝে নিবো তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, কয়েকদিন আগে অটোরিক্সার মালিকরা সিটি কর্পোরেশনে এসে হৈ হুল্লোড় করেছে। আমি বলতে চাই, এটা কোন বাটপারের আমল না। এটা তারেক রহমানের আমল। তিনি যে সিদ্ধান্ত নিবেন সেটা বাস্তবায়ন হবেই।
তিনি আরও বলেন, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে বলতে চাই আপনি যে উদ্যোগ নিবেন সেটা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা আপনার পাশে থাকবে। আমি চাই ১৩ তারিখেই হকার উচ্ছেদ হবে এবং যানজট নিরসন হবে। পাশাপাশি বন্দর ও সিদ্ধিরগঞ্জের হকারদেরও নিয়ন্ত্রণ করতে হবে।

Related Articles

Back to top button