তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ওয়াজেদ আলীর মায়ের কুলখানিতে শামীম ওসমান 

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়নগঞ্জ জেলার সাবেক পিপি, নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক এডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকনের মা এবং মরহুম সাদত আলী মোক্তারের স্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।
মঙ্গলবার (২৩ মে) বাদ মাগরিব ওয়াজেদ আলী খোকনের নিজ বাসভবনে এ দোয়ার আয়োজন করা হয়।
কুলখানি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ ক্লাবের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, ইব্রাহিম চেঙ্গিস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, নাসিক কাউন্সিলর খোরশেদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ১০টায় চাষাড়ার হেলথ রিসোর্ট হাসপাতালে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন এডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকনের মা এবং মরহুম সাদত আলী মোক্তারের স্ত্রী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাদ আসর নুর মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে ছয় মেয়ে, চার ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

Related Articles

Back to top button