তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন সহ দুইজন গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ (৪০) ও মো. মিয়াজ (২৯)। বৃহস্পতিবার দিবাগত রাতে ফতুল্লা থানার রহিম চৌধুরী বাড়ির তিন তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

ফতুল্লা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ দুপুর আড়াইটা থেকে বিকেল পৌনে পাঁচটার মধ্যে যেকোনো সময় ফতুল্লার মাসদাইর এলাকার শেরেবাংলা রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটে।
বাসার মালিক মো. জহিরুল ইসলাম জানান, অজ্ঞাত চোরেরা বাসার দরজার তালা খুলে ঘরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা, ৮টি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের হার, ৬টি আংটিসহ প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ১৪ লাখ ৪৩ হাজার টাকা।
এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নানের তদারকিতে পুলিশ অভিযান চালায়। সাব-ইন্সপেক্টর শামীম হোসেনের নেতৃত্বে অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করার পর তাদের কাছ থেকে ৭টি স্বর্ণের চেইন, ২টি নেকলেস, একটি ব্রেসলেট, ৪ জোড়া কানের দুলসহ মোট ৫ ভরি ১৪ আনা ৫ রতি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনই পেশাদার চোর। তারা বিভিন্ন বাসাবাড়ির তালা ভেঙে চুরি করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।

Related Articles

Back to top button