তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

এমপি খোকার পক্ষে কাজ করার শপথ ১২০ জন প্রতিনিধির

বর্তমান ও সাবেক ইউপি সদস্য এবং পৌর কাউন্সিলরদের সমন্বয়ে শনিবার দিনভর সোনারগাঁয়ে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জন প্রতিনিধিরা এ শপথ করেন।

স্থানীয় রয়েল রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য নুরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিয়াকত হোসেন খোকা এমপি।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম-সম্পাদক জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সম্পাদক সফিকুল ইসলাম সফি।

সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা খাজা গরীবে নেওয়াজ, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূঁইয়া মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মাইনুল ইসলাম মামুন, সাবেদ আলি মেম্বার, সাকিব মেম্বার, আবুল হোসেন মেম্বার, বাসেদ মেম্বার, আনোয়ার মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, খন্দকার নজরুল ইসলাম মেম্বার, আমিন মেম্বার, মামুন মিয়া মেম্বার, ফরিদা ইয়াসমিন মেম্বার, আবুল কালাম মেম্বার, রিয়াদ ফকির মেম্বারসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

Related Articles

Back to top button