আফসানা আলম শিলা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আফসানা আলম শিলা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) বাদ আসর আল-আমিন যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আফসানা আলম শিলা ফাউন্ডেশনেরস সম্পাদক জাহাঙ্গীর আলম জনির সঞ্চালনায় ও সভাপতি এ. কাশেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক হোসেন রিপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এস.এম ইমদাদুল হক মিলন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের নিরবাংলা।
আল আরিফ, সাধারণ সম্পাদক, ১৮নং ওয়ার্ড বিএনপি।
জাহাঙ্গীর বেপারী, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ সদর।
আক্তার হোসেন অপু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, নারায়ণগঞ্জ মহানগর।
কবির হোসেন, বিএনপি নেতা, ১৮নং ওয়ার্ড।
আলামিন নগর জামে মসজিদের প্রধান উপদেষ্টা আলী হোসেন হাওলাদার।
আব্দুল রশিদ সরদার, উপদেষ্টা,আল-আমিন নগর জামে মসজিদ।
নজরুল ইসলাম, উপদেষ্টা, জাবেলে নূর জামে মসজিদ জিএমসি।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ টুটুল হোসেন। মনির হোসেন, শুকুর মাহমুদ,নিজাম প্রধান,
গোলাম কিবরিয়া, ব্যবসায়ী ও সমাজসেবক।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন রিপন বলেন, “রমজান ও ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবানদের উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আফসানা আলম শিলা ফাউন্ডেশন যেভাবে মানুষের সেবায় এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
