বিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি:
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” এ স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে হল রুম সোমেশ্বরীতে সহকারি কমিশনার (ভূমি) হাসিবুল আহসান’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান মান্নান, নারী নেতৃ সূচনা রায়, উপজেলা আরডিএস কর্মকর্তা মাহমুদুল হাসান দুলাল, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

