তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

তোলারাম কলেজে একটি আধুনিক ল্যাব স্থাপন করব – এমপি দিপু ভূইয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় ও কলেজে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৮ মে ) দিনব্যাপি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে যাদেরকে উপলক্ষ্য করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারাই আগামীতে দেশের হাল ধরবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে। তবেই মানুষ তোমাকে মনে রাখবে। এখানে এসে অনেক শিক্ষার্থীদের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। কিছু সমস্যা এখানে রয়েছে আমরা সম্মিলিতভাবে সকল সমস্যা সমাধান করবো৷ তোলারাম কলেজে একটি আধুনিক ল্যাব স্থাপন করব। যাতে করে তোমরা আধুনিকতার মাধ্যমে বিজ্ঞানের সবকিছু জানতে পারো এবং নারায়ণগঞ্জের সুনাম সব জায়গায় তুলে ধরতে পারো।

অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

Related Articles

Back to top button