শেরপুরে ব্রজপাতে নিহত-১, আহত-২
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ব্রজপাতে এক কৃষক নিহত ও দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত কৃষক ওই মৃত জবেদ উল্ল্যাহ মন্ডলের ছেলে ফয়জুল্লাহ মন্ডল (৬৫)। আহতরা হলো একই গ্রামের মৃত জিয়ার উদ্দিনের ছেলে জাকির হোসেনের ছেলে মুকুল মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কৃষক ফয়জুল্লাহ মন্ডল, জাকির হোসেন, মুকুল মিয়া তাদের বাড়ির পাশে পাথারী বন্ধে ধানের আগাছা পরিস্কার করতে থাকে। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বিজলী চমকায়। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হয়। পরে ফয়জুল্লাহ মন্ডল, জাকির হোসেন, মুকুল মিয়া অজ্ঞান হয়ে পড়ে। চারদিক থেকে লোকজন এসে তাদের মাথায় পানি ঢাললে জাকির হোসেন, মুকুল মিয়ার জ্ঞান ফিরে আসে। ফয়জুল্লাহ মন্ডলের জ্ঞান না ফেরায় তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
