তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আগামীকাল সবাই শান্তিপূর্ণভাবে হাতপাখায় ভোট দিন – মুফতি মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামীকাল ১২ তারিখ সবাই শান্তিপূর্ণভাবে হাতপাখায় ভোট দিন। পরিবর্তনের ডাকে সারা দিয়ে নতুন বাংলাদেশ গড়তে, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হাতপাখায় সিল মারুন।
আজ বুধবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। যেখানে মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কোন দাবি দাওয়া নিয়ে তাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না।
নির্বাচনের দিন যাতে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে সে ব্যাপারে নির্বাচন কমিশন সহ প্রশাসনের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোলায় হাতপাখায় ভোট দেয়ার কথা বলায় আমাদের লোহার শাবল দিয়ে কর্মীর পা ভেঙ্গে টুকরো করে ফেলেছে চিহ্নিত দুর্বৃত্তরা। তাদের অনতিবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্যথায় কঠিন কর্মসূচি দেয়া হবে, ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button