তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা চলে তারেক রহমান

খবর নারায়ণগঞ্জ.কম: দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নারায়ণগঞ্জ জেলার জন্য বড় সমস্যা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এসব অনিয়ম নিয়ন্ত্রণের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে চান তারা। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা চলে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মা-বোনরা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দেশের তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দেশি ও বিদেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুললে দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Articles

Back to top button