কায়েমপুর পুরাতন জামে মসজিদ কমিটির উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান ফাইজুল ইসলামকে সংবর্ধনা
খবর নারায়ণগঞ্জ.কম: কায়েমপুর পুরাতন জামে মসজিদ কমিটির উদ্যোগে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলামকে সংবর্ধনা।
শুক্রবার ( ২২ শে মার্চ) বাদ জুম্মা কায়েমপুর পুরাতন জামে মসজিদে মসজিদ কমিটির উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। নিবার্চনে সকলে আমার জন্য আনেক কষ্ট করেছেন। আপনাদের সাথে দেখা করতে পারিনি।
পুরাতন জামে মসজিদটি আমার এলাকার মসজিদ। এই মসজিদে আগে ও সহযোগিতা করেছি আপনাদের সকলের দোয়ায় এখন চেয়ারম্যান হয়েছি। আমাকে সহযোগিতার কথা বলতে হবে না।
সকলে আমার জন্য দোয়া করবেন যাতে ফতুল্লা ইউনিয়ন বাসির উন্নয়নে কাজ করতে পারি।

তিনি বলেন, আমার নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান অসুস্থ। শামীম ওসমানের জন্য দোয়া করবেন। তিনি যেন তারা তারি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে।
এসময় উপস্থিত ছিলেন কায়েমপুর পুরাতন জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন মাদবর,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোক্তার হোসেন, কার্যকরী সদস্য, নুর হোসেন, নাজিমউদ্দীন, আক্কাস মিয়াজি,সুমন, নুরুল হক সহ মুসল্লীগন।
জুম্মার নামাজের পর এ কে এম শামীম ওসমান, দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন কায়েমপুর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহছান বিন জামান।

