তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

খবর নারায়ণগঞ্জ.কম: বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত।

মঙ্গলবার বিকাল ৪টায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।হিন্দুধর্মের মত ও রীতি অনুসারে, বিশ্ব প্রতিপালনের অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারী রথ টেনে এ শোভাযাত্রা বের হয়।

ইসকনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির যাত্রা শুরু করে। পরে ২নং রেল গেইট, চাষাঢ়া, মিশনপাড়া হয়ে আবার দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।

নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং পশুপাখির মুখোশধারী শিশু-কিশোরদের আনন্দ-উল্লাসে মুখরিত এই শোভাযাত্রা উপভোগ করে রাজপথের দুই পাশের মানুষ।

রথ থেকে আম, জাম, কাঠাল, লটকন, লিচুসহ নানা প্রকারের ফল বিতরণ করা হয়।

হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পূর্ণ লাভ হয়। শাস্ত্র মতে রথযাত্রা তিথি যে কোনও শুভ কাজ শুরু করার শুভ তিথি।

এর আগে রথ উৎসবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় পাশে ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান প্রমুখ।

Related Articles

Back to top button