তাজা খবরথানার সংবাদরাজনীতিসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

নারায়ণগঞ্জ ৩ আসনে ভোটারদের ঘরে ঘরে লাঙলের প্রচারানায় ডালিয়া লিয়াকত

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচচারনায় ব্যস্তসময় পার করছেন নারায়ণগঞ্জ ৩ আসনের জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী লিয়াকত হোসেন খোকা। তারই ধারা বাহিকতায় এমপি খোকার জয়ের ধারা অব্যাহত রাখতে গতকাল সোনারগাঁ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড রাইসদিয়া এলাকায় প্রতিটি ঘরে গিয়ে লাঙলের ভোট চান এমপি খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত। এসময় তিনি সোনারগাঁ পৌরসভার রাস্তাঘাট,হাটে বাজারে দোকানে গিয়ে প্রতিটি মানুষকে লাঙলে ভোট দেয়ার আহবান জানান তিনি। সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর
লাঙলের প্রচারানা গিয়ে ডালিয়া লিয়াকত বলেন, সোনারগাঁয়ের জনগন উন্নয়নের স্বার্থে আবারো এমপি হিসেবে খোকাকে চান। গত ১০ বছরে তিনি যে পরিমান উন্নয়ন করেছে এজন্য মানুষ তাকে মনে প্রানে চান। যাকে দিয়ে সোনারগাঁয়ের উন্নয়ন হবে ভোটাররা তাকেই বেচে নিবে।এই দিক লিয়াকত হোসেন খোকা উন্নয়ন দিয়ে মানুষের মনের কোঠায় রয়েছেন। আমরা প্রচারানায় এসে আমরা মানুষের কাছে ভালো সারা পাচ্ছি। কেননা ভোটাররা উন্নয়ন চান। জনগন এখন সচেতন, কাকে ভোট দিলে এলাকার কাজ হবে তারা জানে। আমরা বিশ্বাস করি ফেয়ার নির্বাচন হবে। সেই সাথে এই নির্বাচনে আমরাই জয়ী হবো।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতির কাজী লিটু, জাতীয় পার্টির সোনারগাঁ পৌর সভাপতি এম এ জামান, সাধরণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গরিবে নেওয়াজ, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মহি উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড জাপা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

Related Articles

Back to top button