তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রূপগঞ্জে ভুলতা ইউ‌নিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ পূণ‌র্মিলনী

রূপগঞ্জ প্র‌তি‌নি‌ধিঃ
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউ‌নিয়ন আওয়ামীলীগ ও সহ‌যোগী অঙ্গসংগঠ‌নের উ‌দ্যো‌গে ঈদ পূণ‌র্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। র‌বিবার বিকেলে উপজেলার ভুলতা এলাকায় ভুলতা স্কুল এন্ড ক‌লেজ অ‌ডি‌টো‌রিয়া‌মে এ ঈদ পূণ‌র্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভুলতা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ব্যা‌রিষ্টার আরিফুল হক ভুঁইয়া’র সভাপতিত্বে ও ভুলতা ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রীর এ‌পিএস এমদাদুল হক, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্য‌ান ‌ফের‌দৌসী আলম নীল‌া, গোলাকান্দাইল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কামরুল হাসান তু‌হিন, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপ‌তি মানজারী আলম টুটুল, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মকবুল হো‌সেন, আওয়ামীলীগ নেতা তা‌রিকুল ইসলাম রানা, উপ‌জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি নাজমুল হাসান সবুজ, ভুলতা ইউ‌নিয়ন যুবলীগের সভাপ‌তি রা‌শেদ ভুইয়া, ভুলতা ইউ‌নিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হো‌সেন, ভুলতা ইউ‌নিয়ন ম‌হিলালীগের সভাপ‌তি খোদেজা বেগম, ভুলতা ইউ‌নিয়ন ম‌হিলালীগের সাধারন সম্পাদক রু‌বি বেগম, ভুলতা ইউ‌নিয়ন যুবম‌হিলা লীগের সভাপ‌তি নুপুর আক্তার, ভুলতা ইউ‌নিয়ন যুবম‌হিলা লীগের সাধারন সম্পাদক অনন্য‌া ইসলাম, ভুলতা ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি ওমর ফারুক সহ অনেকে।

Related Articles

Back to top button