তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব পালন করবেন – ডাঃ আবু ইউসুফ

খবর নারায়ণগঞ্জ.কম :
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ আশ্রম মন্দির ও আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজকল্যান সচিব ডাঃ মোঃ আবু ইউসুফ।
বুধবার (১ অক্টোবর) বেলা ১২টায় তিনি পূজা মন্ডপ পরিদর্শনে আসেন।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক এক অনন্য উদাহরন। শত শত বছর যাবৎ এখানে হিন্দু ও মুসলমানরা মিলেমিশে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। দূর্গাপূজা উপলক্ষ্যে এবার ১ লক্ষ ৬৫ হাজার কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা জেলা ও পুলিশ প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। প্রশাসনের লোক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সহযোগিতা করছেন। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে এবং শেষ দিন পর্যন্ত এ উৎসব পালন করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, সমাজসেবা অধিদপ্তর জেলার উপ-পরিচালক আসাদুজ্জামান সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, আমলাপাড়া পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা, দেওভোগ সাধু নাগ মহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য প্রমুখ।

Related Articles

Back to top button