জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ ও উদ্ভাবনী অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুম সোমেশ্বীতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
সহকারি প্রোগ্রামার আশরাফুল ইসলামের সঞ্চালনা বক্তব্য রাখেন, মোহনা টিভি প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


