তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শীতার্ত মানুষের পাশে বাসদ কুতুবপুর ইউনিয়ন শাখার কম্বল বিতরণ

ফতুল্লা প্রতিনিধি :
আজ ২৪ জানুয়ারি (শনিবার) বিকাল ৪ টায় কুতুবপুর ইউনিয়নের কার্যালয় থেকে এলাকার শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাসদ কুতুবপুর ইউনিয়ন ইউনিয়ন শাখার আহ্বায়ক এসএম কাদির,ফতুল্লা ইউনিয়ন শাখার আহ্বায়ক এমএ মিল্টন, পাগলা অঞ্চলের নেতা মোরশেদ রহমান পলাশ।
নেতৃবৃন্দ বলেন, দেশে চরম বৈষম্য ও লুটপাটের রাজনীতির ফলে সাধারণ মানুষ আজ নানামুখী সংকটে নিপতিত। শীত এলেই গরিব ও শ্রমজীবী মানুষের দুর্দশা আরও তীব্র হয়ে ওঠে। অথচ সরকার ও ধনীদের দায়বদ্ধতা থাকলেও তারা শীতার্ত মানুষের মৌলিক চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে।
তারা আরও বলেন, বাসদ সবসময় শ্রমজীবী ও মেহনতি মানুষের পাশে ছিল এবং থাকবে। শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।
শেষে তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গণতান্ত্রিক ও প্রগতিশীল সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

