তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

আমি ইনশাল্লাহ নির্বাচন করব, আমাদের কর্মীরা নিবেদিতভাবে কাজ করবে: রেজাউল করিম

সোনারগাঁ প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক তিনবারের সাংসদ ও প্রতিমন্ত্রী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বাদ আসর রামগোবিন্দেরগাঁও সাবেক প্রতিমন্ত্রীর বাসভবনে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক তিনবারের সাংসদ ও প্রতিমন্ত্রী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রেজাউল করিমের ভাই সিইপি বজলুর রহমান। এসময় প্রধান অতিথি অধ্যাপক রেজাউল করিম বক্তব্যে বলেন, একেবারে আপসহীন নেত্রী ছিল বেগম খালেদা জিয়া। তার শূন্যতা কখনো পুরন হবার নয়। ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হয়েছে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। তিনি আরও বলেন, আমি ইনশাল্লাহ নির্বাচন করব আমাদের কর্মীরা নিবেদিতভাবে কাজ করবে। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button