নারায়নগঞ্জ সরকারী তোলারাম কলেজ এর পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মোঃ জহির হোসেন শিকদার চলে গেলেন না ফেরার দেশে ।
বুধবার (৩১ শে ডিসেম্বর) ভোরে ঢাকা সহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) মৃত্যুকালে তার বয়স ছিলো (৭৫)। এক ছেলে ও ১ কন্ন্যা সন্তান সহ অসংখ্য আত্বিয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
আজ বাদ জোহর নগরীর জামতলা এলাকায় বাইতুল মোশাররফ জামে মসজিদে জানাযা শেষে নারায়ণগঞ্জ সিটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাযা পরিচালনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি পদপ্রার্থী এ বি এম সিরাজুল ইসলাম (মামুন)।
এসময় মরহুমের নামাজের জানাযায় স্হানীয় বাসিন্দা, সহকর্মী এবং আত্বিয় স্বজন সহ অসংখ্য মুসল্লীন উপস্থিত ছিলেন।