তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় ৮কেজি গাঁজাসহ একজন আটক

খবর নারায়ণগঞ্জ.কম: মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযানের ফলশ্রুতিতে প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক উদ্ধার অব্যাহত রয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ রফিক, বিপিএম সঙ্গীয় এসআই/শামীম হোসেন ও ফোর্স এর সহায়তায় ২৭/১২/২০২৫ খ্রিঃ দিবাগত রাত ১১:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লঞ্চ ঘাট পল্টুনের সামনে অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। মোঃ সোহাগ (২০) পিতা-মোঃ বাবুল মাতা-মোসাঃ অঞ্জনা বেগম, সাং-গান্দা বাবনার পাড় থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা , বর্তমানে- নন্দলালপুর নাক কাটাবাড়ি মোড় জনৈক নোয়াখাইলার বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামি মোঃ সোহাগ

(২০) এর হেফাজত থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ০৮ (আট) কেজি গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য গাঁজা রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button