তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

একাত্তরের বিজয়কে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়-ই হোক এবারের বিজয় দিবসের প্রতিজ্ঞা – মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ১৫ ডিসেম্বর, সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালে আমাদের বিজয় অর্জিত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে মানুষ হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে রক্ত ও জীবনের নজরানায় স্বাধীনতা অর্জন করেছে। আজকের এই দিনে মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করা সকল বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সন্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর হানাদার পরাভূত হলেও কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জিত হয় নাই। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় নাই। রাষ্ট্র মানুষের প্রত্যাশামাফিক পরিচালিত হয় নাই। তাইতো ২৪ এ জুলাইয়ে আরেকটি রক্তক্ষয়ি অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশকে যেতে হয়েছে। তাই এবারের বিজয় দিবস স্বাধীনতাকে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রতিজ্ঞার মাধ্যমে উদযাপন করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিজ্ঞা করছে যে, মহান মুক্তিযুদ্ধকে আমরা কোনভাবে ব্যর্থ হতে দিতে পারি না। আমাদের শহীদের রক্তকে আমরা বিফলে যেতে দিতে পারি না। তাই দেশে সুশাসন প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে; ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button