তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর উদ্যোগে কোরআন খতম ও দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খতম, মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পঞ্চবটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আলীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির চেয়ারপার্সন নয় তিনি বাংলাদেশের সম্পদ। প্রতিটি দল সহ দেশের সকল স্তরের মানুষ নির্বিশেষে ওনার জন্য দোয়া করছেন। সকলে দোয়া করি যেন তিনি অতি দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

Related Articles

Back to top button