তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় সম্মাননা পদকে ভূষিত হলেন তরুন সমাজকর্মী মো আব্দুর রাজ্জাক ইদু
খবর নারায়ণগঞ্জ.কম:
মানবিক ও সামাজিক কর্মকান্ডে অসামান্য অবদান রাখায় সম্মাননা পদকে ভূষিত হলেন তরুন সমাজকর্মী আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি মো আব্দুর রাজ্জাক ইদু।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে এ তরুন সমাজকর্মীকে সংগঠনের পক্ষ থেকে আগামীর অনুপ্রেরণা জোগাতে মো: আব্দুর রাজ্জাক ইদুকে সম্মাননা পদকে ভূষিত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মো জাহাঙ্গীর আলম এর হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি তরুন সমাজকর্মী মো: আব্দুর রাজ্জাক ইদু।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেল,সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সহসভাপতি হাবিব খন্দকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

