তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ছিনতাইকারীর হাতে প্রাণ হারালো জনি

খবর নারায়ণগঞ্জ.কম :
গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জে ফিরার পথে ছিনতাইকারীর হাতে প্রাণ হারালেন জয়নুল রহমান জনি।
শনিবার (২৯ অক্টোবর) ভোর চারটায় মহিলা কলেজ সংলগ্ন রেল লাইনের পাশে জনুর রহমান জনির রক্তমাখা লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে তার সাথে থাকা ফেইম এ্যাপারেলস একটি আইডি কার্ড পাওয়া যায়। সেই কার্ডে লিখা জরুরি নাম্বারে ফ্যাক্টরির ম্যানেজিং ডাইরেক্টরকে জানানো হয়।
মৃত জয়নুল জনির আপন বড় ভাই হাবিব জানান, কুষ্টিয়া থেকে ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় বাসে উঠিয়ে দেই আমি ও আমার বাবা। এরপরে আমরা আর কিছুই বলতে পারিনা।
ধারনা করা হচ্ছে ভোরে বাস থেকে চাষাড়া নামার পরে তার সাথে থাকা ব্যাগ দেখে পথে ছিনতাইকারীদের কবলে প্রাণহারায় এই যুবক। সাথে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে ছুরির আঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সকালে পথচারীদের চোখে পরলে পুলিশকে জানানো হয়, পরে পুলিশ এসে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

Related Articles

Back to top button