বক্তাবলী ইউনিয়ন মহিলা জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম:
সোমবার ১৭ নভেম্বর বিকেল ৩ টায় বক্তাবলী প্রসন্ন নগর আমজাদ কমিউনিটি সেন্টারে বক্তাবলী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বকরের সভপতিত্ত্বে উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা সাংগঠনিক পশ্চিম থানা আমির মাওলানা নুরুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আব্দুল জব্বার বলেন পৃথিবীতে যারা জুলুম করবে তাদের জন্য আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যাল এর রায় শিক্ষনীয় হয়ে থাকবে। যদি এদেশের রাজনৈতিক নেতারা তা থেকে শিক্ষা অর্জন করতে না পারে তাহলে ভবিষ্যৎ ফ্যাসিবাদের ও হাসিনার মতো একই অবস্থা হবে। তিনি বলেন হাসিনা যে ট্রাইব্যুনা বানিয়েছিলো এদেশের নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করতে আজকে তাকে তার বানানো ট্রাইব্যুনালেই ফাঁসি র রায় দিয়েছে। উপস্থিত মহিলা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন
আজ থেকে প্রায় চৌদ্দশত বছর পূর্বে আল্লাহর প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (স) জাহেলি যুগে মায়েদের বোনেদের যেভাবে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন যদি কুরআন দিয়ে দেশ পরিচালিত হয় তাহলে আমাদের দেশের মা বোনেরা তেমনি নিরাপদ থাকবেন। তাই আগামী জাতীয় নির্বাচনে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে।
ইনশাআল্লাহ বিজয় আমাদে ই হবে।
প্রায় চার শতাধিক মহিলা সদস্যদের উপস্থিতিতে মহিলা সমাবেশ মাগরিব পর্যন্ত চলমান থাকে।

