তাজা খবরধর্ম ও শিক্ষামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এটা বাস্তব অবস্থার বহিঃপ্রকাশ ঘটেছে – অতিরিক্ত সচিব শোয়াইব

খবর নারায়ণগঞ্জ.কম :
এইচএসসি ও সমমান পরিক্ষা ২০২৫ এ ফলাফল বিপর্যয়ের কারন উত্তরণে করনীয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুটি কারনে আমাদের ছন্দের পতন ঘটেছে। একটি হলো করোনা মহামারী অপরটি হলো জুলাই গণঅভ্যুত্থান। এখান থেকে উত্তরণ হতে আমাদের একটু সময় লাগবে যার কারনে এই ফল বিপর্যয়। আমরা মনে করবো এটা ফল বিপর্যয় না এটা স্বাভাবিক প্রক্রিয়া।
একটা সময় ছিলো যখন পরিক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত একটা নির্দেশনার মধ্য দিয়ে কাজ করেছেন শিক্ষকরা। কিন্তু এবার মন্ত্রনালয় বা সরকারের পক্ষ থেকে এ ধরনের কোন নির্দেশনা ছিলোনা। এটা বাস্তব অবস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। সরকার নিজে বাহবা কুড়ানোর জন্য কাউকে পাশ করিয়েছে। এ অবনতির জন্য অনেকগুলো কারন রয়েছে। এর মধ্যে একটি কারন হলো শিক্ষকদের মর্যাদা বিগত দিনগুলোর চাইতে অনেকখানি ম্লান হয়ে গেছে। এমনকি শিক্ষার্থীদের প্রতি যে ভালোবাসা থাকার কথা সেটাও নেই। ছাত্র ও শিক্ষকের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা দূর করতে হবে।
পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে পরিক্ষার সময় ম্যাজিস্ট্রেট বা পুলিশ দিতে হয় কিন্তু আমাদের দেশে দিতে হয়। এর কারন হলো ছাত্ররা আমাদের নিয়ন্ত্রণে নেই অথবা আমরা নৈতিকভাবে দূর্বল। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই দিন আমাদের পড়ালেখার মান উন্নত হবে যেদিন পরিক্ষার হলে ম্যাজিষ্ট্রেট বা পুলিশের প্রয়োজন হবেনা।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, অধ্যাপক ড. মমিনুর রশিদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), বিকেএমইএ এর চেয়ারম্যান মোঃ হাতিম, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন আহমেদ,  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল সুজন প্রমুখ।

Related Articles

Back to top button