তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লার এনায়েত নগরে জামায়াতের ডেঙ্গু মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত – এলাকাবাসীর প্রশংসা 

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ ফতুল্লা সাংগঠনিক পশ্চিম থানা শাখার উদ্যোগে এনায়েত নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।প্রোগ্রামটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে এরপর সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়। ডেঙ্গু মশা নিধন আয়োজকরা বলেন— ডেঙ্গু একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যার বিস্তার রোধে প্রত্যেক নাগরিকের সচেতন হওয়া জরুরি। এ ধরনের সামাজিক উদ্যোগই পারে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ সমাজ গড়ে তুলতে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ কাজিমুদ্দিন, সেক্রেটারি আহমাদ হোসাইন, মোঃ রাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড, ইউনিটের দায়িত্বশীল সহ স্থানীয় সাধারণ জনগণ ।

সার্বিকভাবে মনিটরিং করেন মোঃ আক্তার হোসেন,
এবং ডেঙ্গু মশা নিধন মেশিন অপারেটিং করেন মোঃ আব্দুল্লাহ।

উক্ত মশা নিধন কর্মসূচির আওতায় এলাকার নালা-নর্দমা, ড্রেন ও পানি জমে থাকা স্থানগুলোতে ওষুধ ছিটানো হয়। স্থানীয় জনগণ এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেন এবং বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ জানান
“আমরা শুধু রাজনৈতিক সংগঠন নয়, সমাজ ও জনগণের কল্যাণে কাজ করতেই আমাদের মূল উদ্দেশ্য। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ কর্মসূচির মাধ্যমে এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনগণকে নিজ নিজ আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

Related Articles

Back to top button