জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেণরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)  কর্মসুচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) সকালে বিআরডিবি হল রুমে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।  কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াছিন আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ সাবরিনা আফরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের   জেলা প্রশিক্ষক সোয়েব আহমেদ, সিনিয়র মনিটরিং অফিসার সালাহউদ্দিন কায়সার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল পিএফএস শামীম কবির প্রমুখ। এসময় উপজেলার পৌরসভাসহ ১০ টি ইউনিয়নের  কৃষক-কিষাণি (পিএসএফ) জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেকের মাঝে একটি করে নিম গাছের চারা বিতরণ করা হয়।

Related Articles

Back to top button