তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ঐতিহাসিক ভাবে আপনারা আমার দুই সন্তানকে পাশে পাবেন – আবুল কালাম

খবর নারায়ণগঞ্জ.কম :

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতিও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছেন এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত হয়েছেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই আন্দোলনের ফসল স্বরুপ আজকে আমরা কোন বাঁধা ছাড়াই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। এর আগের দিনগুলোতে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে দলীয় নেতাকর্মীরা মামলা হামলন সহ নানা হয়রানীর শিকার হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দর্পন প্রধানের উদ্যোগে আয়োজিত আনন্দ র‌্যালি পুর্বক মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমার সন্তান আবুল কাউছার আশার পাশে থেকে আপনারা যেভাবে সহযোগীতা করেছেন আশাকরি এভাবেই আপনারা পাশে থাকবেন।আমার মেয়ে এড. সামছুন্নাহার বাঁধনকে আপনারা যেভাবে আইনী সহয়তায় আপনারা পাশে পেয়েছেন এটা ঐতিহাসিকভাবে আপনারা আমার দুই সন্তানকে পাশে পাবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নির্দেশে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী করেছেন দর্পন প্রধান।

সোমবার (২৭ অক্টোবর) বেলা সাগে ১১টায় নগরীর মন্ডলপাড়াস্থ এলাকা থেকে মহানগর যুবদল নেতা দর্পন প্রধানের  নেতৃত্বে আনন্দ র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালিবাজাস্থ ফ্রেন্ডস মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত যুবদল নেতা কর্মীরা মাথায় সাদা ক্যাপ পরিধান করে দলীয় শ্লোগান দিতে থাকেন। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে মহানগর যুবদলনেতাকর্মীরা মন্ডলপাড়াস্থ এলাকায় জড়ো হতে শুরু করে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপি নেতা মোঃ হোসেন কাজল, হাজ্বী সোলাইমান মিয়া, মনির হোসেন, হাজ্বী তাহের আলী, মেজবাহ উদ্দিন স্বপন, মহসিন মিয়া, গোলাম মোস্তফা, স্বপন মাহমুদ, নেছার উদ্দিন, সুজন মাহমুদ, মোস্তাফিজুর রহমান পাবেল, শহীদ হাসান, মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, রাজীব মোল্লা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর, বেপারী, হৃদয়, জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button