তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতি

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান গুরুতর অসুস্থ সকলের কাছে দোয়া প্রার্থী

খবর নারায়ণগঞ্জ.কম: জ্বরে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি।। মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে জ্বরে আক্রান্ত হন এই রাজনীতিবিদ।

শুক্রবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী দোলন বলেন , গতরাত ৯টার পর থেকে ১০৩ ডিগ্রি জ্বরে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ভাই। ২২ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের প্রস্তুতি সভায় ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে উপস্থিত হন।

সভা শেষেই শারীরিক অবস্থার অবনতি হলে শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার পর বাসায় বিশ্রামে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে তার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

Related Articles

Back to top button