তাজা খবরমহানগরসম্পাদকের পছন্দ
সতীর্থ-০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
সতীর্থ-০১ নারায়ণগঞ্জ হাই স্কুলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় জামতলা প্যারিস বাগেটে সংগঠনের পক্ষ থেকে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সতীর্থ-০১ এর সভাপতি মোঃ ওমর ফারুক।
এসময় সংগঠনের নতুন কমিটি ঘোষনা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে, তানভীর খান অনি, সহ-সভাপতি শুভ ঘোষ, সাধারণ সম্পাদক তানভীর আলম চৌধুরী সনেট, সাংগঠনিক সম্পাদক আনিস রুবেল, কোষাধ্যক্ষ ধ্রুব দত্ত, সদস্য তানজিম ও আনোয়ার হোসেন সজিবকে দ্বায়িত্ব প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, তানভীর আলম চৌধুরী সনেট, নবাব তানভীর খান অনি, সাগর তালুকদার, ধ্রুব দত্ত, মিথুন মোদক, আনিস রুবেল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
