তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর কর্মীর ওপর বি এন পি কর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা 

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়াগাও ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে কথা বলছিলেন এই সময় বি এন পি পরিচয়ধারী কতিপয় উচ্ছৃঙ্খল কর্মী তার ওপর নারকীয় কায়দায় হামলা করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে তার মাথায় আঘাত করে।

এতে ঘটনাস্থলেই আমিনুল ইসলামের মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। আমিনুল ইসলাম বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অবিলম্বে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

Related Articles

Back to top button