তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমাদেরকে জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে- সাইফুল আলম খান মিলন

খবর নারায়ণগঞ্জ.কম: আমীরে জামায়াতের নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত।

শুক্রবার ১৭ অক্টোবর সকাল ৮:৩০ ঘটিকা হতে নারায়ণগঞ্জ শহরের স্থানীয় মিলনায়তনে আমিরে জামায়াতের নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন।
এসময় তিনি জামায়াতের উপর অতীতের অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে বক্তৃতা শুরু করেন। তিনি বলেন এই জমিনে আমাদের শহীদদের রক্ত ঝরেছে তাদের রক্ত বৃথা যেতে পারেনা। তিনি আরো বলেন আমাদেরকে জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভালোবাসা ছাড়া কেও ই ভালো কিছু করতে পারবেনা।

মহানগর জামায়াতের নায়েবে আমির,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে মহানগর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন সহ মহানগর কর্মপরিষদ সদস্য, থানা আমির সেক্রেটারি এবং সকল রুকন (সদস্য) উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button