তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে – জোসেফ

নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (রেজিঃ নং ঢাকা-৩৫৬১) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং- বি-১৭২৪)-এর অন্তর্ভূক্ত সংগঠনের চাষাঢ়া উপ-কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত পরিবহন শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের আহবায়ক এস. এম. ইমদাদুল হক মিলন’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১) প্রধান উপদেষ্টা মাজহারুল ইসলাম জোসেফ। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ বলেন সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার ঐক্যের ডাক দিয়েছে, আমরা সরকারের সকল কাজকে সহযোগিতা করতে হবে। ইসকনের নাশকতার দিকে সকলকে নজর রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৫৮৪) সভাপতি মোঃ সেলিম হোসেন, স্বাগত বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন সদস্য সচিব মোঃ মিলনের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন যুগ্ম আহবায়ক মোঃ জামাল হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন- মোঃ বিল্লাল হোসেন খোকন, মোঃ ফরিদ, মোঃ ধলু শেখ, মোঃ আবু সাঈদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন সর্বস্তরের সদস্যবৃন্দ।

Related Articles

Back to top button