নারায়ণগঞ্জে শিহরণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ৩ অক্টোবর শুক্রবার বিকালে মিশনপাড়া আন-নুর মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগরী শিহরণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সর্ব পর্যায়ের শিল্পী সাহিত্যিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শিহরণ সাহিত্য সংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মো: জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী(ভার্চুয়ালি) বক্তব্য রাখেন শিহরণ সাহিত্য-সংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিধ ও সাংস্কৃতিক সংগঠক মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: মানোয়ার হোসাইন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী এবং ঢাকা সাহিত্য কেন্দ্রের সম্মানিত অফিস সম্পাদক মোঃ মাসুদ রানা এবং দেশীয় সংস্কৃতিক সংসদের সম্মানিত অফিস সম্পাদক ও বিশিষ্ট নাট্য অভিনেতা মোঃ মনিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন নিবেদন সাংস্কৃতিক সংসদের সম্মানিত পরিচালক বিশিষ্ট গীতিকার ও সুরকার জনাব মোঃ আব্দুল নূর, শীতলক্ষা সাংস্কৃতিক সংসদের পরিচালক ইকবাল হোসেন মঞ্জু, শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক জনাব মনিরুল আলম মনির।
