দেশ থেকে সকল ধরনের সাম্রাজ্যবাদী অপশক্তিকে বিতাড়িত করবো – এড. সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীতে বর্ণার্ঢ্য র্যালী করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় হোসিয়ারী কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কের সামনে থেকে র্যালী বের করা হয়।
সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে জড়ো হতে থাকে। প্লে কার্ড, সাউন্ড সিস্টেম, ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র সহ নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজকের এই দিনে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গড়ে তুলেছিলেন। এই দল জনগণের দল, এই দল মানুষের হৃদয়ের দল। এই দলের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুন্দর দেশ। এ দলের মাধ্যমে দেশ থেকে সকল ধরনের সাম্রাজ্যবাদী অপশক্তিকে বিতাড়িত করবো, দেশ থেকে দূর্ণীতি অপসারন করবো। আমাদের দেশ আমাদেরকেই নিরাপদ রাখতে হবে। দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দূর্ণীতিবাজকে নির্মূল করবো।
বক্তব্য শেষে র্যালীটি হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ ফতেহ রেজা রিপন, মনির খান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব বাবু, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
