জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের সীমান্তে  সীমান্তে বিজিবির অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারোমারী মিশনরোড এলাকা থেকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ লাখ ৯৩ হাজার টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫১৫ পিস শাড়ী জব্দ করেছে। বুধবার (৩০ জুলাই) ভোররাতে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের বারোমারী বিওপির টহলরত বিজিবি সদস্যরা বাংলাদেশে পাচারকালে এসব শাড়ী জব্দ করেন।
এছাড়া, মঙ্গলবার রাতে একই বিওপির বিজিবি সদস্যরা টহলের সময় ১১১২/৫ এস সীমান্তের মেইন পিলার এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
অপরদিকে, বিজিবির বারোমারী কোম্পানী ক্যাম্প সদরের আওতাধীন হলদীগ্রাম বিওপির টহলরত বিজিবি সদস্যরাও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এসব পণ্য ও মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর সীমান্তের বারোমারী ও হলদীগ্রাম বিজিবি ক্যাম্প এলাকা ছাড়াও ময়মনসিংহ সীমান্তের তেলিখালী ও ঘোষগাঁও সীমান্ত থেকে গরু ও দেশীয় মাছ পাচারকালে জব্দ করা হয়েছে। সীমান্তরক্ষা ছাড়াও চোরাচালান বন্ধে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Back to top button