তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ধানের শীষের প্রার্থী কালামের পক্ষে শহীদ ও বাপ্পীর নেতৃত্বে প্রচারনা ও লিফলেট বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এড. আবুল কালাম (ধানের শীষ) এর পক্ষে শহীদ ও বাপ্পীর নেতৃত্বে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারী) সকালে নাসিক ১৬নং ওয়ার্ডে ব্যাপক প্রচারনা ও লিফলেট বিতরণ করেন তারা।

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী এড. আবুল কালামকে জয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহীদ এবং সাংগঠনিক সম্পাদক ও সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতির নেতৃত্বে ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারনা করা হয়।

এসময় সাব্বির আহম্মেদ শহীদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা আশাবাদী। নারায়ণগঞ্জ-৫ আসনে এড. আবুল কালাম সাহেবকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। ওনাকে জয়ী করার লক্ষ্যে আমরা নিয়মিত মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছি।

শিকদার বাপ্পী চিশতি তার বক্তব্যে বলেন, বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এড. আবুল কালাম একজন স্বচ্ছ রাজনীতিবিদ। দলের প্রতি ওনার অনেক অবদান রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনাকে নিরঙ্কুশভাবে জয়ী করার লক্ষ্যে আমরা সর্বদা নির্বাচনী মাঠে রয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর তারেক জিয়া পরিষদ সাইদুর জামান আনার, জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মালেক সরদার, সহ সভাপতি-মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তান প্রধান, সহ সভাপতি হারুন, সহ সভাপতি শাজাহান, সহ সাধারণ সম্পাদক রাজিব, দপ্তর সম্পাদক রাজিব, কৃষক দল নেতা রবু, যুবদল নেতা হান্নান, মিশু, ফয়সাল আহমেদ, লিটন, মোল্লা বাপ্পী, জুম্মান, মিলন, আকরাম, মিন্টু, কাজী আরমান, আক্তার, শিপলু, পারভেজ, রানা, ফারুক প্রমূখ।

Related Articles

Back to top button