তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় ১ লক্ষ বৃক্ষরোপন, আনন্দ র‍্যালী

খবর নারায়ণগঞ্জ.কম :
গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীর আওতায় ১ লক্ষ তম বৃক্ষ রোপনের মাইলফলক অর্জন করায় আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে এক লাখ বৃক্ষরোপন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দুই মাস পূর্বে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা পুরো জেলা জুড়ে এক লাখ গাছ রোপন করার ঘোষণা দেন। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলা, সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে, সরকারি জমি, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই বৃক্ষ রোপন করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে কৃষ্ণ চূড়া গাছের চারা রোপনের মধ্যে দিয়ে এই কর্মসূচী সম্পন্ন হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে বেশী পরিমাণে শিল্প কারখানা থাকায় অনেক বেশী কার্বন নির্গত হয়। যার কারণে বাতাসে কার্বনডাইঅক্সাইডের পরিমাণ বেশি। একটি জেলায় ৬৫ শতাংশ বনভুমি থাকতে হয়। সেখানে নারায়ণগঞ্জে আছে মাত্র ৩ শতাংশের কিছু বেশি। এই জেলার বনভুমি বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নেয়া হয়। তারই প্রেক্ষিতে গত দুই মাসে নারায়ণগঞ্জের উপজেলাগুলো এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়। এই বৃক্ষ পরিচর্চার জন্য ৬০ জনের একটি দল কাজ করবে যাতে এগুলো নির্বিঘ্নে বড় হতে পারে। পরবর্তীতে আমাদের আরো একটি কার্যক্রম হবে, সেটা হলো নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করা।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা ও মহানগর জামায়াতের সাবেক আমির মাওলানা মইনউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button