তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ত্রিপক্ষীয় সভায় যানজট নিরসনে আমরা নারায়ণগঞ্জবাসী

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের যানজট নিরসনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে এক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় ২নং রেলগেট এলাকায় পুলিশ বক্স প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় দুইটি প্রকল্প হাতে নেওয়া হয়। যেমন: স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে, ২নং রেলগেট মোড়ের যানজট নিরসনে নাসিক ও ট্রাফিক পুলিশ যৌথভাবে আগামী ৭ (সাত) দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২নং রেলগেট ও চাষাড়া মোড়ে যানজট নিরসনে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন কাঠামো প্রণয়ন ও কার্যকর করার পদক্ষেপ নেওয়া হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহম্মদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যানজট নিরসনে এই সমন্বিত উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।

এসময় আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নূর উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা।

আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শিশির, নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান, আমরা নারায়ণগঞ্জবাসী’র সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, টিআই (২নং গেইট দায়িত্বপ্রাপ্ত) শফিক উজ জামান, টিআই (প্রশাসন) এম.এ. করিম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আহম্মদ সোহান সহ শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আরিফ মিহির।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন,আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য কুতুব উদ্দিন আহাম্মদ, হাজী রমজানুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন জুলু, দপ্তর সম্পাদক হাজী ইমামুল হাসান হিমু, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম খান, সমাজকল্যাণ সম্পাদক রাজিউদ্দিন আহম্মদ, যুবকল্যাণ সম্পাদক ইমরান শরীফ, বীর মুক্তিযোদ্ধা সফর আলী ভূঁইয়া, আব্দুস সামাদ মোল্লা, লিয়াকত আলী দেওয়ান, জসিম উদ্দিন তোতা, আলাউদ্দিন মোড়ল, রুহুল আমিন ও আব্দুল মোতালিব প্রমুখ।

Related Articles

Back to top button