তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সদস্য সচিব এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে গণমাধ্যম ব্যক্তিদের কল্যাণে কাজ করতে এবং গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষার প্রত্যাশা নিয়ে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU) নামে সাংবাদিক সংগঠন গঠিত হয়েছে।

মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ প্রস্তাবিত সভায় উপস্থিত সাংবাদিকদের সর্ব সম্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দৈনিক আমার সময় এর স্টাফ রিপোর্টার ও পাক্ষিক তথ্য পত্র এর প্রধান সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সদস্য সচিব হিসেবে দৈনিক ভোরের সময় এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ’র নাম ঘোষণা করা হয়।

২৫ জুন বুধবার সন্ধ্যা ৭ টায় নগরীর চাষাঢ়াস্থ সমবায় মার্কেটের ৪র্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় দৈনিক বাংলাদেশের আলো এর সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনির, দৈনিক ডেসটিনি এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক দেশের আলো এর বিভাগীয় সম্পাদক মোঃ হারুন অর রশিদ সাগর, দৈনিক সবার কন্ঠ এর বার্তা সম্পাদক মোঃ শাহ আলম মোল্লা। সদস্যরা হলেন দৈনিক আজকের নীরবাংলা এর বার্তা সম্পাদক মোঃ আনিসুল হক হীরা ও দৈনিক অগ্রবাণী পত্রিকার ফটো সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা।

Related Articles

Back to top button