তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দরে সংঘর্ষে নিহতের ঘটনা মেনে নেওয়ার মত নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ নারায়ণগঞ্জের বন্দরে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
রবিবার  বাদ এশা নেতৃদ্বয় এক যুক্ত বিবৃতিতে আরো বলেন, নারায়ণগঞ্জের বন্দরে ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এই ধরনের ন্যক্কারজনক ঘটনা জুলাই বিপ্লব-এর চেতনার পরিপন্থী।
নেতৃদ্বয় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাছাড়াও তারা বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতরা যদি কোন রাজনৈতিক দলের হয়ে থাকে তাহলে সেটাও পরিষ্কার করা উচিত, যাতে জনগণ তাদের চিহ্নিত করতে পারে।

Related Articles

Back to top button