নগরায়নের ফলে সবুজ ও মাটি হারিয়ে যাচ্ছে বলে আশঙ্কা ব্যক্ত করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

খবর নারায়ণগঞ্জ.কম: গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন।
রবিবার ২২ জুন, নারায়ণগঞ্জ জেলার সিটি পার্কে জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের উদ্বোধন পর্বে, জেলা প্রশাসক বলেন ক্রমশ নগরায়নের ফলে সবুজ ও মাটি হারিয়ে যাচ্ছে বলে আশঙ্কা ব্যক্ত করেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বাসযোগ্য ও সবুজ নগরী রেখে যাওয়া আমাদের দায়িত্ব বলে জানান। অপরিকল্পিত শিল্পায়নে প্রায় মৃত হয়ে যাওয়া শীতলক্ষা নদীর জন্য আমরা কিছু করতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। এখনই সবুজায়নের মাধ্যমে এই জেলা টিকিয়ে রাখার মোক্ষম সময় বলে আশাবাদ ব্যক্ত করেন ও উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আব্দুল ওয়ারেছ আনসারী। আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমাজের প্রতিনিধিগন।
