তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চাষাড়া মোড় ও মীর জুমলা রোড এলাকায় যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান

খবর নারায়ণগঞ্জ.কম: চাষাড়া মোড় ও মীর জুমলা রোড এলাকায় যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায়  সোমবার  ১৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০:৩০টা থেকে ১২:০০টা পর্যন্ত চাষাড়া মোড় ও মীর জুমলা রোড এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে ওঠা সবজি বাজার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালীন রাস্তার দুই পাশ থেকে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হয় এবং পথচারীদের চলাচলের স্বাভাবিক গতি নিশ্চিত করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর আওতায় মোবাইল কোর্টে ০৬টি পৃথক মামলায় সর্বমোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তারিকুল ইসলাম।

জেলা প্রশাসনের এই কার্যক্রমে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও সন্তোষ প্রকাশ পায়। যানজট নিরসনে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Related Articles

Back to top button