রূপগঞ্জে ঐতিহাসিক চৌধুরীপাড়া ঈদগাঁ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি : আজ পবিত্র ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয় রূপগঞ্জের ঐতিহ্যবাহী ও বৃহত্তম কাঞ্চন চৌধুরীপাড়া ঈদগাঁ মাঠে। ঈদের এই মহামিলনমেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় জামাত, যেখানে প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। সকলেই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও ত্যাগের মহান শিক্ষা স্মরণ করেন।
এই বিশাল জামাতে উপস্থিত থেকে ঈদের নামাজ আদায় করেন রূপগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি ঈদের খুতবা ও নামাজ শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব লিয়াকত আলী।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও স্থানীয় প্রশাসনের সক্রিয় সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে অনুষ্ঠানকে সফল করে তোলে।
পবিত্র ঈদুল আযহার এই দিনে আমরা যেন ত্যাগ, সহানুভূতি ও মানবতার মহান আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পারি — এই হোক আমাদের অঙ্গীকার।
