তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ – বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী

খবর নারায়ণগঞ্জ.কম :
গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। সারাজীবন তিনি দেশের মানুষের কথা চিন্তা করেছেন। বৃদ্ধ বয়সে বিনা বিচারে তাকে জেল খাটতে হয়েছে, তবুও তিনি হার মানেন নি। আজকে তাঁর ৮০ তম জন্মবার্ষিকীতে ওনার সুস্বাস্থ্য কামনায় দোয়া করি, যাতে করে এ দেশ গঠনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন।
বক্তব্য শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ শিবলী। এসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কোকো রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য ডাঃ মুজিবুর রহমান, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button