তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জনগণের ভোটের যথার্থ প্রতিফলন পি আর পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই সম্ভব – ইসলামী যুব আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি :
২রা মে শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান এর সঞ্চালনায় জেলা শাখা কার্যালয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
মাসিক বৈঠকের উদ্বোধনী আলোচনায় শাখা সভাপতি বলেন,দেশের চলমান নির্বাচন ব্যাবস্থার কারণে যুগে যুগে দূর্নীতিবাজ, চাঁদাবাজ এবং স্বৈরাচারী মনোভাবের সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধি তৈরি হয়েছে। নির্বাচনের আগে জনগণের ব্যাপক পরিমান আশা থাকলেও নির্বাচনের পরে প্রতিনিধিদের কার্যক্রমে বারংবার আশাহত হতে হয়েছে।
নির্বাচনে পরাজিত হলে পরাজিত প্রার্থীর বিশাল ভোটব্যাংককেও অবমূল্যায়ন করা হয় যা কিনা জনগনের ব্যাক্তিগত মতামতকে অবজ্ঞা করার শামিল।
তাই পি আর পদ্ধতিই পারে এই সকল সমস্যার সুরাহা করতে। প্রতিটি মানুষের ভোটকে তখন মূল্যায়ন করা হবে। নির্বাচনে কালোবাজারি, পেশীশক্তি প্রয়োগের মতো ঘটনাও তখন শূন্যের কোঠায় নেমে আসবে। উদ্বোধনী আলোচনা শেষে বৈঠকে আগামী মাসের বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে পরামর্শ গ্রহণ ও সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আরো অন্যান্য দায়িত্বশীল গণ।

Related Articles

Back to top button